ঢাকাSunday , 25 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ বগি লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

Link Copied!

Railব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পাগাচং রেলস্টেশনের ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপেসের’ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-সিলেটসহ দক্ষিণাঞ্চলের রেলপথে সবধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।
আখাউড়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত কেবিন মাস্টার জসিম উদ্দিন জানান, ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপেসের’ ট্রেনটি পাগাচং রেলস্টেশনে এলে বিকট শব্দে ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-সিলেটসহ দক্ষিণাঞ্চলের সবধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে। কিছুক্ষণ পর এসে তারা মেরামতের কাজ শুরু করবে।  তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে এ ব্যপারে তিনি কিছু জানাতে পারেননি।