ঢাকাMonday , 10 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণী কাপুর এবার আয়ুষ্মান’র সাথে

Link Copied!

বিনোদন ডেস্ক : এবার একসাথে কাজ করছেন আয়ুষ্মান খুরানা ও বাণী কাপুর। পরিচালক অভিষেক কাপুরের ছবিতে প্রথম বার একসাথে দেখা যাবে এ দুজনকে।
ছবিতে আয়ুষ্মানের চরিত্রটি একজন অ্যাথলিটের। তবে ছবির নাম এবং বাণীর চরিত্রটি নিয়ে এখনও কিছু জানাচ্ছেন না নির্মাতারা। তবে ছবিতে বাণীকে পেয়ে উচ্ছ্বসিত পরিচালক অভিষেক কাপুর। বললেন, ‘বাণীকে বেফিকরে ছবিতে দেখে আমার খুব ভাল লেগেছিল। বাণীর জন্য যে চরিত্র ভাবা হয়েছে, সেখানে ও একদম যথাযথ’। এই ছবি প্রসঙ্গে বাণী কাপূর বললেন, ‘আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করব শুনেই আমি রাজি হয়ে গিয়েছিলাম। ওর কাজ দারুণ লাগে।’
আগামী অক্টোবরে উত্তর ভারতের কোনও শহরে শুরু হবে আয়ুষ্মান-বাণীর এই ছবির শুটিং।