ঢাকাWednesday , 29 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিতোষ কুমার কুন্ডু’র একটি কবিতা- ‘ইচ্ছে’

Link Copied!

ইচ্ছে
-পরিতোষ কুমার কুন্ডু

যদি এ যাত্রায় বেঁচে যাই,
নীল দিগন্তে দাঁড়িয়ে নেব দীর্ঘ নিঃশ্বাস।
যদি এ যাত্রায় বেঁচে যাই,
বিস্তৃত সবুজ মাঠে হেঁটে বেড়াবো একাকি আনমনে।
যদি এ যাত্রায় বেঁচে যাই,
পাহাড় দেখার বাসনা আমার-
কেননা সে বড়ই স্থির ও অনড়,
কোন ব্যাকুলতা নেই তার,
অথচ আমরা কতই না অস্থির।
যদি এ যাত্রায় বেঁচে যাই,
বিলের পদ্ম আর শাপলা দেখার বড়ই ইচ্ছে,
যেখানে ঘাসফড়িং আর প্রজাপতি খেলা করে।
যদি এ যাত্রায় বেঁচে যাই,
টিনে আচ্ছাদিত ছাদের ঘরে ঘুমাতে চাই,
অঝোর ধারায় বৃষ্টি আমাকে ভীষণ ভাবেই ঘুম পাড়ায়।
যদি এ যাত্রায় বেঁচে যাই,
মাকে ভীষণ ভাবেই জড়িয়ে ধরতে চাই।
মা এখন আমার থেকে দূরে,
শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন,
হয়নি কথা তেমন, শুধু জানি সুস্থ নন তিনি,
শুধুই প্রার্থনা-সুস্থ ও ভালো থাকুক আমার মা।
শুধু রইলাম অপেক্ষায়-
মাকে জড়িয়ে ধরার আকাঙ্ক্ষয়।