ঢাকাMonday , 27 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত হচ্ছেন ২০১৬ সালের ডিপ্লোমাধারী শিক্ষকরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক পদে ২০১৬ সালে যোগ দেওয়া ছয় মাসের ডিপ্লোমাধারী শিক্ষকরা এমপিওভুক্ত হচ্ছেন।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বিষয়টি নিশ্চিত করেন।
মোমিনুর রশিদ আমিন বলেন, ‘৬ মাসের ডিপ্লোমায় এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত সুপারিশ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্ত হতে পারবেন। মামলার রায় অনুযায়ী শুধু ২০১৬ সালের প্রার্থীদের বেলায় এটি প্রযোজ্য হবে।’
তিনি আরও বলেন, ‘মূলত আদালতের নির্দেশে তারা এ নিয়োগ সুপারিশ পেয়েছিলেন। বিশেষ পদ্ধতিতে তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি জানান, এটি কার্যকর করতে ইতিমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৯ জুন শিক্ষক নিয়োগ ও এমপিওর জটিলতার সার্বিক বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে সভা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সভায় আদালতের নির্দেশনায় ছয় মাসের ডিপ্লোমা নিয়ে এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত আইসিটি শিক্ষকদের জটিলতা নিরসনের সিদ্ধান্ত নেওয়া হয়।