ঢাকাMonday , 27 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতের ইশারায় চলবে অপোর নতুন স্মার্টফোন

Link Copied!

প্রযুক্তি ডেস্ক : গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো নিয়ে আসছে রোনো সিরিজের নতুন স্মার্টফোন। ‘রেনো ফোর’ নামক নতুন এই ফোনে ডিসপ্লে স্পর্শ না করেই শুধুমাত্র হাতের ইশারায় ফোনের বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যাবে। ফলে ব্যবহারকারীরা ফোনের বিশাল ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লেতে কোনো টিউটোরিয়াল দেখে রান্নার সময় বা খাওয়ার সময় হাতের ব্যবহার না করেই ফোন ব্যবহার করার এবং ফিচারের মধ্যে কাজের সুবিধা পাবেন।
কার্ভড ডিজাইনের চমৎকার ডুয়াল পাঞ্চ-হোল ডিসপ্লেতে থাকছে সেলফি ক্যামেরা। আর পেছনের ক্যামেরায় এআই কালার পোর্টেট এবং নাইট ফ্লেয়ার পোর্ট্রেট মোডে চমৎকার ডিটেইলসের নান্দনিক পোর্ট্রেট তোলা যাবে। পোর্ট্রেট তোলার সময় এ দুই মোডের ব্যবহারে মিলবে ব্লার ব্যাকগ্রাউন্ড, ফলে ছবির ফোকাস সবসময় ব্যবহারকারীর ওপরই থাকবে। এছাড়া রেনো ফোরের এআই কালার ভিডিও, সেকেন্ডে ৯৬০ ফ্রেমে এআই স্লো মোশন, আল্ট্রা স্টেডি ভিডিও ৩.০ এর ব্যবহারে ভিডিও করায় পাওয়া যাবে দারুন অভিজ্ঞতা।
এক হাতে সহজে ব্যবহারের জন্য রেনো ফোর এমন ডিজাইনে তৈরি করা হয়েছে যেন শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের আকার খুব বড় না হয়। চমৎকার গতিতে কাজ এবং গেমিংয়ের জন্যে এ ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট ব্যবহার করা হয়েছে। তাছাড়া, ফোনটিতে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, যা দিয়ে মাত্র ২০ মিনিটের ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা যাবে।
জানা গেছে, অপোর নতুন এই ফোন খুব শিগগির বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। রেনো ফোরের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালার ওএস ৭.২। আপগ্রেডেড সিস্টেমে থাকছে অত্যাধুনিক পাওয়ার সেভিং মোড এবং গ্র্যাভিটি ওয়ালপেপার।