ঢাকাMonday , 27 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কীর্তিকে ভক্তের বিয়ের প্রস্তাব

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। রূপ ও অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।
বেশ কিছু রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন কীর্তি। কিন্তু ব্যক্তিগত জীবনে কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এক ভক্তের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি জানান, একটি অনুষ্ঠানে এই অভিনেত্রীকে উপহারের বক্স দেন এক ভক্ত। যখন তিনি বক্সটি খোলেন ভেতরে তার ছবি ভর্তি একটি অ্যালবাম দেখতে পান। পাশাপাশি একটি চিঠিতে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই ভক্ত।
কীর্তি বলেন, ‘চিঠিটি যত্ন করে রেখে দিয়েছি, কারণ কলেজ জীবনে আমি কোনো প্রেম পত্র পাইনি।’
‘মহানতি’, ‘সরকার’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কীর্তি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস ইন্ডিয়া’। এছাড়া ‘রাঙ দে’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন নিতিন। পাশাপাশি ‘আন্নাত্তি’, ‘গুড লাক সাখি’, ‘মারাক্কার’ সিনেমায় অভিনয় করছেন কীর্তি।