ঢাকাMonday , 27 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না বলেও অনেক কিছু বলেছ: কৃতি স্যানন

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। গত শুক্রবার মুক্তি পেয়েছে এটি। দর্শকের পাশাপাশি অনেক বলিউড তারকা সিনেমাটি নিয়ে তাদের ভালো লাগা প্রকাশ করেছেন।
ব্যক্তিগত জীবনে অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে সুশান্তের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘দিল বেচারা’ সিনেমাটি নিয়ে আবেগঘন পোস্ট করেছেন এই অভিনেত্রী।
কৃতি স্যানন লেখেন, ‘ঠিক নেই! কখনোই সম্পূর্ণরূপে ঠিক হবে না। আবারো আমার হৃদয় ভেঙেছে। ম্যানি চরিত্রে আমি অনেকবার তোমাকে জীবন্ত অবস্থায় দেখেছি। এই চরিত্রের সঙ্গে কোথায় তোমার সম্পূর্ণ মিল আমি তা জানি। সব সময়ের মতো ম্যাজিক্যাল মুহূর্তগুলো ছিল তোমার নীরবতা। ওই মুহূর্ত যেখানে তুমি না বলেও অনেক কিছু বলেছ।’
মুকেশ ছাবরা পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছে জন গ্রিনের সর্বাধিক বিক্রিত বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’ অবলম্বনে। সুশান্ত ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজানা সাংঘাই, সাইফ আলী খান, স্বস্তিকা মুখার্জি, জাভেদ জাফরি প্রমুখ। এটি মুকেশ ছাবরা পরিচালিত প্রথম সিনেমা। পাশাপাশি সিনেমাটিতে সানজানা সাংঘাইয়ের নায়িকা চরিত্রে অভিষেক হয়েছে।
কৃতি আরো লিখেছেন, ‘মুকেশ ছাবরা আমি জানি আমরা যতটুকু ভেবেছিলাম তার চেয়েও এই সিনেমার গুরুত্ব আপনার কাছে বেশি। প্রথম সিনেমাতেই আমাদের অনেক আবেগতাড়িত করেছেন। আপনাকে ও সানজানা সাংঘাইকে আগামীর পথচলার জন্য শুভকামনা।’
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘রাবতা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কৃতি। যদিও বক্স অফিসে সিনেমাটি খুব বেশি সাড়া ফেলতে পারেনি। তবে পর্দায় সুশান্ত-কৃতির রসায়ন দর্শকের মন জয় করে। শুধু তাই নয়, রিয়েল লাইফেও রিল লাইফের এই জুটির প্রেমের গুঞ্জন ছড়ায়।