ঢাকাThursday , 23 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের রাজ বর্মনের সঙ্গে জুটি বাঁধলেন পূজা

Link Copied!

বিনোদন ডেস্ক : বাধঁন সরকার পূজা। ভক্তদের কাছে তিনি পূজা নামেই পরিচিত। নতুন কুঁড়িতে পরপর তিনবার পুরস্কার পাওয়াসহ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পূজা। ২০০৮ সালে একটি রিয়েলিটি শোতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
২০১২ সালে প্রথম একক অ্যালবাম প্রকাশ হওয়ার পর আলোচনায় আসেন এই শিল্পী। এরপর থেকেই নিয়মিত গান উপহার দিয়ে যাচ্ছেন এই তরুণী। দেশের জনপ্রিয় অনেক গায়কের সঙ্গেই জুটি বেঁধে দ্বৈত গান গেয়েছেন।
সেই ধারাবাহিকতায় আসছে ঈদে পূজা জুটি বাঁধলেন ভারতের কণ্ঠশিল্পী রাজ বর্মন। রাজের ভক্ত বাংলাদেশেও অনেক। তার কণ্ঠে হিন্দি গানের পাশাপাশি বাংলা গানও এদেশের শ্রোতাদের মুখে মুখে ফেরে। সেই রাজকে নিয়েই দ্বৈত গান গাইলেন পূজা।
গানের শিরোনাম ‘তোকে চাই’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রতিষ্ঠানটি তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে ২৪ জুলাই, শুক্রবার।
গান নিয়ে পূজা বলেন, ‘এ গানের কথা ও সুর আমার খুব পছন্দ হয়েছে। তাই বেশ আনন্দ নিয়েই কাজটি করেছি। রাজ বর্মনের গায়কীর ফ্যান আমি নিজেও। দারুণ গেয়েছে গানটি। নিশ্চিত এই গানটি আমার শ্রোতারা অনেক পছন্দ করবেন।’
ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপে।