ঢাকাTuesday , 21 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোয়েলের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ

Link Copied!

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তার বাবা-মা ও স্বামীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১০ জুলাই কোয়েল এ তথ্য জানান।
এরপর থেকে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তারা। গত ১৭ জুলাই দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষা করান সবাই। কিন্তু কোয়েল মল্লিকের রেজাল্ট পজিটিভ এসেছে।
তবে কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের নেগেটিভ এসেছে। কোয়েলের স্বামী নিসপল সিং ও তার মায়ের পজিটিভ এসেছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এদিকে গত ৫ মে পুত্রসন্তানের মা হয়েছেন কোয়েল মল্লিক। স্বামী সন্তান নিয়ে বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন কোয়েল। তার শ্বশুর-শাশুড়ির কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। এখন কোয়েলের সন্তানের দেখাশুনো তারাই করছেন।
২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে এসেছে নতুন অতিথি।