ঢাকাSunday , 19 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছর পর রিয়ালে ফিরছেন ইকার ক্যাসিয়াস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রিয়ালের জার্সি গায়ে ১৬ বছরের ক্যারিয়ার শেষে ২০১৫ সালে এফসি পোর্তোতে পাড়ি জমান ইকার ক্যাসিয়াস। তবে রিয়াল মাদ্রিদের প্রতীক হয়ে ওঠা ক্যাসিয়াস আবার ফিরছেন রিয়ালে। পাঁচ বছর পর রিয়ালে ফিরবেন উপদেষ্টা হয়ে।
ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিজের উপদেষ্টা হিসেবে ক্যাসিয়াসকে প্রস্তাব দিয়েছেন। আর সে প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ক্যাসিয়াস। স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর অনুযায়ী, খুব দ্রুতই ৩৯ বছর বয়সী ক্যাসিয়াসের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। এর আগে ক্লাবের বর্তমান কোচ জিনেদিন জিদান রিয়ালে এমন দায়িত্ব পালন করেছেন।
রিয়ালের হয়ে ৭২৫ ম্যাচ খেলা ক্যাসিয়াস ক্যারিয়ারের শুরু থেকে লস ব্লাঙ্কোসদের প্রতীক হয়ে উঠেছিলেন। টিনেজার থাকাকালীন দলের প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন ক্যাসিয়াস। এরপর সময়ের সঙ্গে রিয়ালের দায়িত্ব এসে পড়ে এই স্প্যানিশ কিংবদন্তির কাঁধে। ক্লাবটির হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে সম্ভব সব শিরোপা জিতেছেন ক্যাসিয়াস।
ক্যারিয়ারের দ্বিতীয় ক্লাব হিসেবে পোর্তোতে যান ক্যাসিয়াস। পর্তুগিজ ক্লাবটির হয়েও তিনটি শিরোপা জিতেছেন এই কিংবদন্তি গোলরক্ষক। তবে ২০১৯ সালের পহেলা মে হৃদরোগে আক্রান্ত হয়ে পেশাদার ফুটবলকে বিদায় বলেন স্পেনের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। এরপর ক্লাবটির বোর্ড এবং খেলোয়াড়দের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ক্যাসিয়াস।
এদিকে রিয়াল ছাড়লেও হৃদয়ে লস ব্লাঙ্কোসদের জন্য সবসময় আলাদা অবস্থান ছিল ক্যাসিয়াসের। অপরদিকে ক্লাবটির প্রেসিডেন্ট পেরেজ সবসময় ক্যাসিয়াসের মেধা ও দূরদর্শীতার ভক্ত ছিলেন। আর তাই পেরেজ আবার ক্যাসিয়াসকে ফিরিয়েছেন তার আপন ঘরে, প্রাণের জায়গায়।