ঢাকাThursday , 16 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিগ ব্যাশের সূচি প্রকাশ, চলবে দুই মাসব্যাপী

Link Copied!

স্পাের্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রতিযোগিতাটির দশম আসর শুরু হবে আগামী ৩ ডিসেম্বর থেকে। দুই মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারী। একই সময় নারী বিবিএলের সময়সূচিও প্রকাশ করা হয়। সূচি প্রকাশ করলেও করোনাভাইরাসের কারণে আসরটি বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
দুই মাস ধরে চলা পুরুষ বিবিএলে মোট ম্যাচ আয়োজিত হবে ৬১টি। যার শুরু হবে অ্যাডিলেডের মাঠে স্বাগতিক অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে মেলবোর্নের রেনিগেডসের ম্যাচ দিয়ে। তবে এবারের আসরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সব প্রদেশে ম্যাচ আয়োজন করা। ইতিমধ্যে মেলবোর্নে এবং সিডনিতে নতুন করে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আর এটি আয়োজনে বিঘ্ন ঘটাতে পারে জানিয়ে বিবিএলের প্রধান অ্যালিস্টার ডবসন বলেন, ‘করোনাভাইরাসের মধ্যে বিগ ব্যাশের সময়সূচি নির্ধারণ করা, অনেক বড় চ্যালেঞ্জ।
তবে আমরা যেটা বড় সমস্যা মনে করছি, করোনা প্রভাবের কারণে সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে। আবার সময়মতো শেষ নাও হতে পারে আসরটি।’
এদিকে নারী বিবিএলের সময়সূচি কর্তৃপক্ষ নির্ধারণ করেছে ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। এরই মাঝে আসরটির ৫৯ ম্যাচ আয়োজিত হবে। এদিকে ভিন্ন সময়ে আয়োজন করায় দুটি প্রতিযোগিতায় সরাসরি সম্প্রচার করা সম্ভব হবে।