ঢাকাThursday , 16 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তরঙ্গ দৃশ্যে নিথিয়া মেনন

Link Copied!

বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের পর অনেক অভিনেতা নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। অভিনেত্রী রাধিকা আপ্তে ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন।
অন্যদিনে নওয়াজুদ্দিন সিদ্দিকীও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আপত্তি করেননি। এ তালিকায় এবার যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নিথিয়া মেনন।
এরই মধ্যে অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন নিথিয়া মেনন। কিন্তু বরাবরই রুপালি পর্দায় শরীর প্রদর্শন থেকে দূরে থেকেছেন তিনি। এবার ‘ব্রেথ-২’ নামে ওয়েব টিভি সিরিজে প্রথমবারের মতো লিপলক করলেন তিনি। তবে কোনো অভিনেতার সঙ্গে নয়, স্বল্প সময়ের একটি দৃশ্যে অভিনেত্রী শ্রুতি বাপনার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে ঢের সমালোচনাও হচ্ছে নেট দুনিয়ায়।
নিথিয়া ভক্তরা প্রিয় অভিনেত্রীকে এমন দৃশ্যে দেখে বেশ অবাক হয়েছেন। কারণ নিথিয়া আরেকজন অভিনেত্রীর সঙ্গে এমন দৃশ্যে অভিনয় করবেন তা ভাবতেই পারছেন না।
হিন্দি ভাষার ‘ব্রেথ-২’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন মায়াঙ্ক শর্মা। গত ১০ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এটি। এতে আরো অভিনয় করেছেন—অভিষেক বচ্চন, অমিত সাধ, ইভানা কৌর প্রমুখ।
১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন নিথিয়া মেনন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার ‘সেভেন ও ক্লক’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হয় তার।
এরপর ‘উস্তাদ হোটেল’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘হানড্রেড ডেজ অব লাভ’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। এ পর্যন্ত নিথিয়া অভিনীত ৪৮টি সিনেমা মুক্তি পেয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইকো’। বর্তমানে মালায়ালাম ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।