ঢাকাMonday , 13 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকে বিষয়ভিত্তিক একাধিক প্রশিক্ষণে কঠোর ব্যবস্থা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একই বিষয়ে একাধিকবার প্রশিক্ষণ নিতে পারবেন না।
তথ্য গোপন করে কেউ একাধিক বিষয়ের ওপর প্রশিক্ষণ নিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি করেছে মাধ্যমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং পিটিআইয়ের সুপারের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে সোমবার (১৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য গোপন করে একই বিষয়ে কোনো শিক্ষক একাধিকবার প্রশিক্ষণ নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে অভিযুক্তদের কাছ থেকে প্রশিক্ষণের টাকা আদায় করা হবে বলেও জানানো হয়েছে।
অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে কোনো শিক্ষককে একই বিষয়ে একাধিকবার প্রশিক্ষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই সুপারদের।