ঢাকাTuesday , 7 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১২ দিন পর শুটিংয়ে ফিরলাম

Link Copied!

বিনোদন ডেস্ক : লকডাউনের শুরু থেকে ঘরবন্দি ছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টেলিভিশন নাটকের আন্তঃসংগঠন গত পয়লা জুন থেকে শুটিংয়ের অনুমতি দিলেও এতদিন শুটিংয়ে ফেরেননি তিনি। ১১২ দিন পর মঙ্গলবার (৭ জুলাই) নিজে ভুবনে ফিরেছেন এই শিল্পী।
মেহজাবিন চৌধুরী বলেন—১১২ দিন পর শুটিংয়ে ফিরলাম। সকলের কাছে দোয়া চাই।
দীর্ঘ বিরতির পর তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করছেন একক নাটক ‘প্রাণপ্রিয়’ নামে একক নাটক। এতে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী। আজ শুরু হয়েছে নাটকটির শুটিং।
মিজানুর রহমান আরিয়ান বলেন—পরম করুণাময় আল্লাহর নামে কাজ শুরু করেছি। স্বাস্থ্যবিধি মেনে সবাই সেটে প্রবেশ করেছেন। সকালে সেটে ঢোকার সময় শরীরের তাপমাত্রা, অক্সিজেন মেপে সবাই প্রবেশ করেছেন।
করোনার এই পরিস্থিতিতে শুটিং করা ঝুঁকিপূর্ণ হলেও দর্শকের কথা ভেবেই নিজ ভুবনে ফিরেছেন বলে জানান এই নির্মাতা।
মিজানুর রহমান আরিয়ান রচিত ‘প্রাণপ্রিয়’ নাটকে মেহজাবিনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি।