নিজস্ব প্রতিবেদক : ‘আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচিয়ে তুলুন’ হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই সুন্দর এই পৃথিবী আর মানুষের সঙ্গে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন জেসমিন (১৯)।
হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মেয়েটি। বর্তমানে তিনি বাংলাদেশ কিডনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দুইটি কিডনিই বিকল হয়ে গেছে।
ডাক্তার জানান, জেসমিনকে বাঁচাতে হলে দেশের বাইরে গিয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আর তা না হলে তাকে বাঁচানো যাবে না।
কেমন খরচ হতে পারে এমন প্রশ্নের জবাবে দায়িত্বরত ডাক্তার জানান, জেসমিনকে সুস্থ করে তুলতে অন্তত ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ হবে।
কথা হয় জেসমিনের স্বামীর রাসেলে সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, ভাই আমি পেশায় দিনমজুর। দিনে যা আয় করি তাতেই সংসার চালাতে হিমশিম খেতে হয়। এ অবস্থায় আমি কী করব? এতো টাকা আমি কোথায় পাবো? কীভাবে বাঁচিয়ে তুলবো জেসমিনকে?
জেসমিনের চিকিৎসার্থে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের জোর আবেদন জানিয়েছেন তার স্বামী। জেসমিনকে সাহায্য পাঠানোর ঠিকানা- জেসমিন-৩৩৭৪৫, ইসলামী ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা। মোবাইল বিকাশ নাম্বার-০১৮৩১১৯৪২০৯ । এছাড়া বিকাশের এই নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন।

