ঢাকাSaturday , 24 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসে পেট্রোলবোমা: জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩

Link Copied!

Handcupরংপুর প্রতিনিধি : মিঠাপুকুর উপজেলার বাতাসন গ্রামে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় ছাত্রশিবিরের ২ কর্মীসহ জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মিঠাপুকুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-শিবির কর্মী হাবিবুর রহমান (২৪),  নবাব (২৩) ও জমায়াত নেতা আব্দুল ওয়াহেদ (৫০)।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন আহামেদ বলেন, ‘বাতাসনে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় ইজাহারভুক্ত শিবির ক্যাডার হাবিবুর রহমান, নবাবসহ জামায়াত নেতা আব্দুল ওয়াহেদের নাম রয়েছে।’
এ ঘটনার সঙ্গে হাবিবুর রহমান ও নবাব সরাসরি জড়িত রয়েছে দাবি করে ওসি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
উল্লেখ্য, ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ চলাকালে গত ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত দেড়টার দিকে মিঠাপুকুরের বাতাসন গ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে ১ শিশুসহ ৪ জন এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যান। এ ঘটনায় মিঠাপুকুর থানা পুলিশ বিএনপি ও জামায়াতের ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ প্রায় জনকে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে আসামি করে মামলা দায়ের করে। এ মামলায় এ পর্যন্ত জামায়াত-শিবিরের ২৫ জন নেতাকর্মী আটক হয়েছে।