ঢাকাTuesday , 30 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে রোহিতের ক্রিকেট একাডেমি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অবসরের পর কি করবেন ভারতের ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা? ভারতের সীমিত পরিসরের সহ-অধিনাযককে একাধিকবার এ প্রশ্ন করা হলেও কখনো পাওয়া যায়নি উত্তর!
তবে গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেল, দ‌্য হিটম‌্যান হিসেবে পরিচিত রোহিত শর্মা অবসরের পর ক্রিকেট নিয়েই ব‌্যস্ত থাকার পরিকল্পনা করছেন। এজন‌্য এখন থেকেই নিচ্ছেন প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে নিজের ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন রোহিত।
সেপ্টেম্বরে রোহিতের ক্রিকেট একাডেমি উদ্বোধন হবে। নিউজিল‌্যান্ডের সাবেক ক্রিকেটার ও ভারতের কোচ জন রাইট অতিথি কোচ হয়ে রোহিতের একাডেমিতে ট্রেনিং করাবেন। এছাড়া বিশ্বের সেরা ক্রিকেটার, কোচদেরও নিজের কোচিংয়ে ট্রেনিং করানোর আমন্ত্রণ জানাবেন রোহিত।
সিঙ্গাপুরের কোম্পানি ক্রিককিংডম গ্লোবাল লিডিটেড ও ভারতের রাচ স্পোর্টসের যৌথ অংশদারিত্বে দুবাইয়ে হবে ‘ক্রিককিংডম ক্রিকেট একাডেমি বাই রোহিত শর্মা’। রোহিত শর্মা বছরে একমাস এ একাডেমিতে সময় দেবেন এবং চার মাস পরপর জন রাইট প্রশিক্ষণে অংশ নেবেন।