ঢাকাTuesday , 30 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ বিল দেখে নায়িকার চক্ষু চড়ক গাছ

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই নায়িকা।
করোনার কারণে গত তিন মাস ধরে বাসায় রয়েছেন মিষ্টি। এর মধ্যে গত মাসের বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়েছেন তিনি। কিন্তু বিদ্যুৎ বিল দেখে তার চক্ষু চড়ক গাছ! কারণ এক মাসে বিল এসেছে ২৯ হাজার ১০০ টাকা।
মিষ্টি জান্নাত বলেন, ‘বিদ্যুৎ বিল দেখে আমি অবাক হয়েছি। কীভাবে এত টাকা বিল আসলো! বাসায় নতুন কিছু কিনিনি। বাড়তি খরচও করিনি। নরমালি আমাদের বিল আসে ৬-৭ হাজার টাকা। বিদুৎ অফিসে জানতে চাইলে তারা জানায়, করোনার কারণে মিটার দেখতে আসতে পারেনি। তাই অনুমান করে এই বিল ধরা হয়েছে।’
‘আমার কথা হলো অনুমান করে এত টাকা ব্যবধান হবে! কাছাকাছি হলে মেনে নেওয়া যেত। যাই হোক বিলটা পরিশোধ করে দিয়েছি।’ বলেন মিষ্টি।
দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন মিষ্টি। টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম, ঢাকাই চলচ্চিত্রের সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।
মিষ্টি জান্নাত অভিনীত সর্বশেষ সিনেমা ‘তুই আমার রানি’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়। যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য।