ঢাকাTuesday , 30 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমা চাইলেন রিচা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। মানসিক স্বাস্থ্য নিয়ে কৌতুক করায় ক্ষমা চাইলেন এই অভিনেত্রী।
সম্প্রতি বিষণ্নতায় ভুগে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা ‍সুশান্ত সিং রাজপুত। এরপর থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেই কথা বলছেন।
সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে রিচা লেখেন, ‘আমার যতটুকু মনে পড়ে গত বছর একজনের বাইপোলারে (মানসিক রোগ) আক্রান্ত হওয়া নিয়ে কৌতুক করেছিলাম। বিরক্তি থেকে ২৮০-্এর কম অক্ষরের এই পোস্ট মনে এসেছিল,যেটি মজা করে লেখা হয়েছিল। এখন আমি মানসিক স্বাস্ব্যের বিষয়টির মানে বুঝতে শুরু করেছি। আমি সবার কাছে ক্ষমা চাইছি এবং নিকট ভবিষ্যতে এমন আর করব না।’
এদিকে গত চার বছর ধরে প্রেমিক আলী ফজলের সঙ্গে প্রেম করছেন রিচা। গত ফেব্রুয়ারিতে বিয়ের জন্য মুম্বাইয়ের একটি আদালতে আবেদন করেন তারা। এপ্রিলে তাদের বিয়ের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে বিয়ে পিছিয়ে দেন।
রিচা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সেকশন ৩৭৫’। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘আভি তো পার্টি শুরু হয়ি হ্যায়’ ও ‘শাকীলা’ সিনেমা দুটি।