ঢাকাSaturday , 24 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

Link Copied!

Clashনোয়াখালী প্রতিনিধি : সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন-গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. সোহাগ (২৬), মুন্নাসহ (২৪) ১০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন ও শিপনের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষকারীরা বাজারের অন্তত ১০/১৫টি দোকানপাট ভাঙচুর করে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসী শিপন, রাসেলের নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে তার কার্যালয় ও বাড়িতে ব্যাপক ভাঙচুর, নারীদের লাঞ্ছিত এবং ঘরে থাকা নগদ ১১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণসহ মূলবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।