ঢাকাWednesday , 24 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশিক-প্রিয়াঙ্কার ‘‌তোমার আমার মিলন’

Link Copied!

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী আকরাম খান কণ্ঠ দিয়েছেন ‘‌তোমার আমার মিলন’ শিরোনামে নতুন একটি গানে। এর কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন আশিক চৌধুরী ও প্রিয়াঙ্কা জামান।
শিউল বাবুর পরিচালনায় এরই মধ্যে মিউজিক ভিডিওর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল (২৫ জুন) বিকাল ৪টায় বেষ্টমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানান প্রিয়াঙ্কা জামান।
প্রিয়াংকা জামান বলেন, ‌আমার পছন্দের একটি কাজ এটি। খুব যত্নসহকারে কাজটি শেষ করেছি। কাজ খুব ভালো হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
‘তোমার আমার মিলন’ গানটি সম্পাদনা করেছেন এস কে জয়। কালার কারেকশন করেছেন এসএম তুষার। রূপসজ্জায় ছিলেন এমএ সাগর রানা। শাকিব প্রোডাকশন থেকে গানটি নির্মাণ করা হয়।