ঢাকাThursday , 18 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনা: ৩ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ আইনজীবীদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
এই তিন হাসপাতাল হলো, হলি ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও উত্তরায় জাপান ইস্ট-ওয়েস্ট হাসপাতাল।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে অনেকেই এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাদের অনেকেই সময়মত হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা নিতে পারছেন না। এমতবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব বিবেচনায় বিজ্ঞ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য বলা হলো।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর আমরা তিনটি বিশেষায়িত হাসপাতালে করোনা চিকিৎসার সুযোগ পেয়েছি। এর মধ্যে হলি ফ্যামিলি হাসপাতাল সরকারিভাবে পরিচালিত হওয়ায় এখানে আইনজীবীরা ও তাদের পরিবারের সদস্যরা সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসার সুযোগ পাবেন। এছাড়া, অপর দুটি হাসপাতাল কর্তৃপক্ষও আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেবে।’
তিনি জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রায় ১০ হাজার সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ সুযোগ পাবেন।