ঢাকাTuesday , 16 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের মুক্তচিন্তা করার ওপর আরো জোর দিতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তরুণদের কমিউনিকেশন স্কিল, প্রেসেন্টেশন স্কিল এবং মুক্তচিন্তা করার ওপর আরো জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সম্প্রতি প্রথমবারে মতো অনলাইন প্লাটফর্মে ধারাবাহিক কনফারেন্সের আয়োজন করে। সেই কনফারেন্সে উপমন্ত্রী এই কথা বলেন।
বর্তমান মহামারি করোনাভাইরাসের প্রভাবে বিপিও শিল্প ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কাটিয়ে উঠতে এবং শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণে এই অনলাইন সেমিনারের আয়োজন করা হয়। মহিবুল হাসান চৌধুরী বলেন, দিনে দিনে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে যত প্রযুক্তির প্রসার হচ্ছে, ততই প্রযুক্তি ও প্রকৌশলগত মেধাশক্তির চাহিদাও বাড়ছে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য।
অভিভাবকদের প্রতি উপমন্ত্রী বলেন, পরিবার থেকে গতানুগতিক চিন্তাধারার বাইরে গিয়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সন্তানদের প্রযুক্তিবিষয়ক দক্ষতা অর্জনেও উৎসাহ দিতে হবে, যাতে আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী আইটি স্কিলসহ অন্যান্য বিষয়ে নিজেদের প্রস্তুত করতে পারে। কেননা এই শিল্পে তরুণদের কাজের অনেক সুযোগ রয়েছে।
সেমিনারে দ্বিতীয় পর্বের বর্তমান আর্থিক সংকট থেকে বেরিয়ে আশার উপায় এবং ব্যাংকিংখাতে আউটসোর্সিং করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও সেলিম আর এফ হোসেন, উত্তরা ব্যাংকের এমডি এবং সিইও মোহাম্মদ রবিউল হোসেন, প্রাইম ব্যাংকের এমডি এবং সিইও রাহেল আহমেদ এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম।