ঢাকাFriday , 23 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিহত ২

Link Copied!

SRiPUR-2গাজীপুর প্রতিনিধি : শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ত্রিমোহনী গ্রামের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
এ ঘটনা এলাকাবাসী শিশুসহ এক নারীর লাশ উদ্ধার করেছে। এখনও পর্যন্ত এলাকাবাসী উদ্ধার কাজ পরিচালনা করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন-উল কাদির বাংলামেইলকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহতের ব্যাপারে তিনি জানান, কখনও দুই জন বা তিন জনের সংখ্যা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।