ঢাকাSunday , 14 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারের একেক ধরনের সিদ্ধান্ত করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
রোববার (১৪ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।
রুহুল কবীর রিজভী বলেন, ‘করোনা পরিস্থিতি প্রতিদিন ভয়ানক হয়ে উঠছে। মুখে লকডাউন কাগজে-কলমে সাধারণ ছুটি আবার কখনো কখনো কথিত রেড জোন, ইয়োলো জোন, গ্রিন জোন, এভাবে সরকারের একেকবার একেক ধরনের কথা পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে।’
তিনি বলেন, ‘অপ্রিয় বাস্তবতা হলো, সরকার নিজেও পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না। কেউ পরামর্শ দিলে বা সহযোগিতা করতে চাইলে তাদেরকে কটাক্ষ করা হচ্ছে। ঢাকায় কোনও হাসপাতালেই আইসিইউ বেড খালি নেই। কোনও কোনও বেসরকারি হাসপাতালে করোনার ওয়ার্ড খুললেও আইসিইউ বেড ও চিকিৎসার জন্য গলাকাটা দাম নিচ্ছে।’