ঢাকাThursday , 11 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মারা গেলেন জাপা নেতা বাহাউদ্দিন বাবুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ বাদ জোহর উত্তরার মালেকাবানু মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বাহাউদ্দিন বাবুল ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পরিক্ষিত নেতা। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। জাতীয় পার্টি তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।’
বাহাউদ্দিন বাবুলের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন জাতীয় পাটি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাঁ। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাতীয় পার্টিতে।