ঢাকাThursday , 23 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৫০০ পরিবারকে খাদ্য দিলেন আ.লীগ নেতা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতি ও আসন্ন রমজানকে সামনে রেখে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ‍্য ও ইফতারসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রাম থেকে আমিনুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ২৫০০ কর্মহীন মানুষের মধ্যে এসব খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে দলীয় নেতা-কর্মীদের জনসমাগম এড়িয়ে কোনও ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এসব ইফতারসামগ্রী স্থানীয় নেতাদের মাধ্যমে অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।
নেতা আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় স্থানীয় নেতাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে সাতকানিয়া-লোহাগাড়ার কর্মহীন ২৫০০ হতদরিদ্রের পরিবারে ইফতারসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র।