ঢাকাThursday , 23 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বারডেমের আইসিইউ লকডাউন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) লকডাউন করে দেওয়া হয়েছে। চারজন রোগীর করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ায় বুধবার (২২ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. নাজিমুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান।
ডা. নাজিমুল ইসলাম জানান, সংক্রমণ ধরা পড়ায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৮ জন চিকিৎসককে। তাদের মধ‌্যে ৭ জন কনসালটেন্ট আছেন। এছাড়া ৩৫ জন নার্সকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে রয়েছেন ৭ জন ওয়ার্ড বয় এবং ১২ ক্লিনারও। তারা গত ১৪ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত আইসিইউতে ডিউটি করেছিলেন।
জানা গেছে, গত ১৪ এপ্রিল হাসপাতালের সাধারণ ওয়ার্ড থেকে করোনার উপসর্গ আছে এমন একজন রোগীকে আইসিইউতে ভর্তি করার চেষ্টা করা হয়। কিন্তু আইসিইউর চিকিৎসকরা রোগীর এক্সরে রিপোর্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের দেওয়া তথ্য থেকে জানতে পারেন তার শ্বাসকষ্ট আছে। পাশাপাশি তিনি ইতালি ফেরত এক প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন।
তাই আইসিইউ চিকিৎসকরা রোগীর স্বজনকে জানিয়ে দেন এই রোগীকে ভর্তি করা যাবে না। আর আইসিইউ বেড খালি নেই। পরে ওই রাতেই হাসপাতালের পরিচালকের নির্দেশে রোগীকে আইসিইউতে ভর্তি করা হয়। ১৬ তারিখ ওই রোগীকে লাইফসাপোর্ট দেওয়া হয়। পরের দিন রোগীর এক্সরে রিপোর্ট খারাপ আসে। তখন চিকিৎসকদের সন্দেহ বাড়তে থাকে। তার একদিন পর রোগীর নুমনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গত সোমবার রোগীর করোনা পজেটিভ আসে। মঙ্গলবার তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।