ঢাকাThursday , 9 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক‌রোনা সংক‌টে যুবলী‌গের ফ্রি অ্যাম্বু‌লেন্স সেবা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‌বাংলা‌দে‌শে ক‌রোনাভাইরা‌সের প্রাদুর্ভাব বাড়ায় রোগীদের যাতায়াতের সংকট বিবেচনা করে ফ্রি অ্যাম্বু‌লেন্স সেবা শুরু ক‌রে‌ছে যুবলীগ।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এক যৌথ বিবৃতিতে বলেন, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশের মানুষ আজ সংকটময় সময় পার করছেন। ঢাকা মহানগরের রোগীদের যাতায়াতের সংকট বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দুটি অ‌্যাম্বুলেন্স ঢাকা মহানগরে ২৪ ঘণ্টা ফ্রি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তারা জানান, যুবলীগের ফ্রি অ‌্যাম্বুলেন্স সার্ভিস নেওয়ার জন্য সার্বক্ষণিক (০১৭১২০৪১০০৮ ও ০১৭১২০৩৮২৫৩৭) মোবাইল নম্বরে যোগাযোগ করা যা‌বে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জন সমাগম পরিহার করে সামর্থ্য অনুযায়ী কর্মহীন মানুষকে সহযোগিতা অব‌্যাহত রাখার অনুরোধ করছেন। একইস‌ঙ্গে করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে থাকার কর্মসূচি সফল করার অনুরোধ করছেন এবং আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন যুবলীগ নেতারা।