ঢাকাThursday , 22 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাশকতা রোধে ট্রেনে বিশেষ তল্লাশি অভিযান

Link Copied!

parbatipur-railদিনাজপুর প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে রেল পথে নাশকতা রোধে দেশের বৃহত্তম রেলজংশন পার্বতীপুর রেল স্টেশনে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে চালানো হচ্ছে বিশেষ তল্লাশি অভিযান।
যেকোনো ট্রেন পার্বতীপুর রেল স্টেশনে এসে পৌঁছার পর ও ছেড়ে যাওয়ার আগে এসব ট্রেনে যাত্রী ও তাদের বহন করা জিনিপত্র পরীক্ষার জন্য বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। যাতে যাত্রী বেশে কেউ রেল পথে নাশকতা ঘটানোর সুযোগ না পায়।
পার্বতীপুর রেল স্টেশন সূত্র জানায়, এ স্টেশন থেকে প্রতিদিন ঢাকা, খুলনা, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী ও রংপুরসহ ৪টি রুটে ৯টি আন্তঃনগর ট্রেনসহ কমপক্ষে ৩৮টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এসব ট্রেনের বেশ কয়েকটি সীমান্তবর্তী অঞ্চল দিয়ে চলাচল করায় নাশকতার আশঙ্কা থাকার কারণে ট্রেনগুলোতে নজরদারী ও তল্লাশি বাড়ানো হয়েছে।
পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান বলেন, ‘ট্রেনে যাত্রী বেশে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে এ জন্য তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়াও সীমান্তবর্তী এলাকা থেকে কেউ যাতে কোন বিস্ফোরক কিংবা অস্ত্র ট্রেনে বহন করতে না পারে সেজন্য মেটাল ডিটেক্টরের সহায়তা নেয়া হচ্ছে।
এদিকে বুধবার রাতে রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকি তাঞ্জিলুর রহমান পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একেএম লুৎফর রহমান এর কাছে একটি পিকাপ ভ্যান (বাগেরহাট ম-১১-০০১৪) হস্তান্তর করেন। একই দিনে পশ্চিমঞ্চলের ৪টি রেল থানায় পিকাপ ভ্যান প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকি তাঞ্জিলুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর এই প্রথম রেল থানা পুলিশ টহলের জন্য পিকআপ ভ্যানের ব্যবস্থা করা হলো।
তিনি আরও জানান, পার্বতীপুর রেল থানা ছাড়াও ঈশ্বরর্দী, সিরাজগঞ্জ, খুলনা ও রাজশাহীসহ রেলওয়ের পশ্চিম জোনের ৫টি রেল থানাকে একই ধরনের পিকাপ ভ্যান দেয়া হয়েছে।