ঢাকাTuesday , 3 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাবিথের পর ইশরাকের মামলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তাবিথ আউয়ালের পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচন বাতিল চেয়ে ও পুনরায় নির্বাচন আয়োজনের দাবি করে মামলা করেছেন তিনি।
মঙ্গলবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক।
মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়েছে।
এর আগে সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।