আবুল হায়াত বাচ্চু, সাভার : আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের বার্ষিক প্রশিক্ষণ অনুশীলনের সমাপ্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসির নির্ধারিত ক্যাম্পে এ প্রশিক্ষণ কর্মসূচীর সমাপ্তি হয়। ১০ই জানুয়ারি থেকে এ প্রশিক্ষণ অনুশীলন কর্মসূচী যাত্রা শুরু হয়েছিল। ১৩দিন প্রশিক্ষণের পর গতকাল আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করা হয়। সমাপণী আনুষ্ঠানিক কুজকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোজাম্মেল হোসেন। এসময় তিনি ক্যাডেটদের উদ্দ্যেশ্যে বলেন,“প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের নবীন তোমরা, দেশ ও জাতির কাংখিত ভবিষ্যত। তোমাদের নেতৃত্ব এবং সেবায় দেশ ও জাতি মহিমানিত্ব হবে। দেশর উন্নয়ণ, কল্যাণ ও আর্তমানবতার সেবায় তোমরা নিবেদিত প্রাণ হও। তোমাদের অনন্য সাধারণ উদ্যোগ ও ভূমিকায় অন্যেরাও অনুপ্রাণিত হবে, এ দেশ এগিয়ে যাবে ফলে গর্বিত হবে জাতি”।
এ প্রশিক্ষণে বিভিন্ন বিশ^বিদ্যালয়, কলেজ ও স্কুলসহ ১শ’টি প্রতিষ্ঠানের মোট ৪৪৭ জন পুুরুষ ও মহিলা ক্যাডেট, ১০ জন বিটিএফও, পিইউও, টিইউও, ৫ জন সার্ভিস আফিসার, ৫০ জন সামরিক প্রশিক্ষক ও ৪৫ জন বেসামরিক কর্মচারীসহ মোট ৫৫৬ জন প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করেন।

