ঢাকাSaturday , 22 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশ এখন উন্নয়নের মহাসড়কে

Link Copied!

মেহেরপুর সংবাদদাতা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নের সুফল মানুষের ঘরে পৌঁছে দিতে দুর্নীতিবাজদের রুখে দিতে হবে।
শনিবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মজীবী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার অনেক কমে গেছে। শিশু ও মাতৃ মৃত্যুর হার রোধে জাতিসংঘ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল তা সময়ের আগেই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। যা অনেক দেশ পারেনি।’
তিনি বলেন, ‘দেশের মানুষের মৌলিক চাহিদা চিকিৎসা সেবার ব্যাপক উন্নয়ন করছে সরকার। মা ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসহ মায়েদের মাসে ৮০০ করে প্রদান করা হচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. অলোক কুমার দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।