ঢাকাSaturday , 22 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির মিছিলে লাঠিচার্জের অভিযোগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করা হয়ছে।
এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টায় মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে বলে জানান রুহুল কবির রিজভী।
তিনি জানান, মিরপুর ৬ নম্বর থেকে বিএনপির নেতা-কর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়কের দিকে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ করে। ফলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি ও ছাত্রদল-যুবদলের বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।