ঢাকাTuesday , 18 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলোকিত বাংলাদেশ গড়ে উঠছে

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। দেশ জঙ্গিমুক্ত হয়েছে, আলোকিত বাংলাদেশ হিসেবে গড়ে উঠছে।
তিনি বলেন, রাস্তা-ঘাট, অবকাঠামোসহ সামগ্রিক উন্নয়ন হয়েছে। এক নেতা এক নীতির কারণে দেশের উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখার জন্য তিনি জনপ্রতিনিধিসহ সরকারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সোমবার সিরাজগঞ্জের কাজিপুরে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কাজিপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন- সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমসহ আরো অনেকে।