ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাড়িচাপায় ট্রলিচালক নিহত

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-যশোর সড়কে গাড়িচাপায় ট্রলিচালক কামরুল ইসলাম (২৬) নিহত হয়েছেন।
রোববার সকালে সদর উপজেলার ছয়ঘরিয়াতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালক সদর উপজেলার ইন্দিরা গ্রামের বাসিন্দা।
স্থানয়ীরা জানান, ট্রলিচালক কামরুল ইসলাম ট্রলি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে এক গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গাড়িচাপায় ট্রলি চালক কামরুল নিহত হয়েছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।