ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুব্ধ রাঙামাটির মানুষ, সংঘাতের শঙ্কা

Link Copied!

নিউজ ডেস্ক : সড়কে লক্কর ঝক্কর বাস নিয়ে ক্ষুব্ধ রাঙামাটির মানুষ। বিষয়টি ক্রমে সংঘাতের পথে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী হয়ে উঠেছে।
রাঙামাটির মানুষের ক্ষোভের কারণ, এই পর্যটন শহরে যোগাযোগে কোন ভাল যাত্রীবাহী বাস নেই। লক্কর ঝক্কর মার্কা ফিটনেসবিহীন গাড়িতেই চলতে হচ্ছে পর্যটক ও স্থানীয়দের।
ক্ষুব্ধ মানুষের ভাষ্য, আসলে এখানে কোন ভাল গাড়ি নামতে দেয়া হচ্ছে না। প্রশাসনও বিষয়টি মোটেও দেখছে না। ফলে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি নামে রাউজানের একটি গোষ্ঠির হাতে ৫০ বছর ধরে জিম্মি হয়ে আছে এখানের মানুষ ও এই শহরে আসা পর্যটক।
এই রাউজান গোষ্ঠির কাছ থেকে মুক্তি পেতে চায় রাঙামাটির স্থানীয় জনগণ ইতোমধ্যেই গড়ে তুলেছেন ‘রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতি’ নামের সংগঠন।
ফিটনেসবিহীন গাড়ি তুলে দিয়ে সর্বোচ্চ যাত্রীসেবা ও উন্নত বাস সার্ভিস চালুর দাবিতে সমিতির পক্ষ থেকে সম্প্রতি চূড়ান্ত আন্দোলনে নামার আল্টিমেটাম দেয়া হয়েছে।
সংগঠনটির নেতারা বলছেন, রাঙামাটির মানুষ পরিবহন সেক্টরে গত ৫০বছর ধরে একটি জিম্মি অবস্থায় আছে। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির নামে মূলত রাউজানের প্রভাবশালী একটি চক্রের কাছে জিম্মি হয়ে আছে মানুষ। নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এ সড়কের যাত্রী সাধারণকে ঠকিয়ে আসছেন তারা।
যাত্রী সাধারণের পক্ষে কথা বলেন- সংগঠনটির আহবায়ক আনোয়ার মিয়া বানু, উপদেষ্টা একেএম মকসুদ আহম্মেদ, জহির আহমেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম মুন্না, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ।
তারা জানান, অনেক পরিবহন মালিক এ সড়কে বিলাসবহুল গাড়ি নামাতে চাইলেও চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির বাধার কারণে তা আর সম্ভবপর হচ্ছে না। এছাড়াও, এ চক্রটি ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়ের মত নানা অপকর্ম চালিয়ে আসছে বছরের পর বছর।
স্থানীয়ভাবে বহুবার তাদের সাথে কথা বলে উন্নত বাস সার্ভিসের চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে। তারা উন্নত বাস সার্ভিসের ব্যবস্থা করবে করবে বলেও যাত্রী সাধারণকে ঠকিয়েই আসছে।
এ জিম্মি দশা থেকে মুক্তি পেতে প্রতিবাদী জনতা অতিসম্প্রতি ‘পাহাড়িকা’ বাস চলাচল বন্ধ করে দেয়। তাতেও কাজ হয়নি। অন্যদিকে প্রশাসনও স্থানীয় কিংবা পর্যটকদের চলাচলের সুবিধার্থে কোন পদক্ষেপই নিচ্ছেনা। তাই রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতির নেতারা এখন চুড়ান্ত আন্দোলনের পথে পা বাড়িয়েছেন। ফলে বিষয়টিতে অনেকেই সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা করছেন।