বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হল- শাকিল হোসেন (১৪) উপজেলার পাকুলা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে, তিনি বাক প্রতিবন্ধী এবং রুহুল আমিন (১২) ওই গ্রামের পুটু মোল্লার ছেলে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, শনিবার বেলা ১২ টার দিকে শিশু শাকিল ও রুহুল যমুনার তীরের মাটির গর্ত থেকে পাখির ছানা ধরতে যায়। অভিভাকরা অনেক খোঁজা খুঁজি করে তাদের সন্ধান পায়নি।
সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন পথচারি নদীর পাশদিয়ে যবার সময় শিশুর লাশ ভাসতে দেখে তাদের নদী থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্তিতে স্থানীয় ইউনিয়ন কাউন্সিল চেয়ারমান জুলফিকার আলী শান্ত শিশুদের মৃতদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।

