ঢাকাSunday , 9 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে রাতের তাপমাত্রা কমবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কয়েক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশের রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
রোববার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা আরো হ্রাস পাবে।