ঢাকাSaturday , 8 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে মিয়ারাজ আলী ঢালীকে (২৩) আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগরের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামসুর রহমান ঢালী ওই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে শামসুর রহমান ঢালীর ছেলে-মেয়েরা নিজেদের জমি নিয়ে বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে লিপ্ত হয়। এ সময় তা ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শামসুর রহমান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘাতক ছেলে মিয়ারাজ আলী ঢালীকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।