ঢাকাThursday , 30 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যশোরে হত্যা মামালার আসামি জুয়েল (২৯) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
জুয়েল সদর উপজেলার হাশিমপুর এলাকার আমজাদ মোল্লার ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১টি ওয়ান শুটার গান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় হাশিমপুর বাজারে দুই দল সন্ত্রাসী গোলাগুলি করছে।
খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ছুড়তে শুরু করে। আত্নরক্ষার্থে পুলিশও গুলি ছোঁড়ে। বেশ কিছু সময় গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে।
পরে পুলিশ হাশিমপুর বাজারের পাশ থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তৌহিদুল ইসলাম আরো জানান, নিহত জুয়েল হত্যা মামলার প্রধান আসামি। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল।