ঢাকাTuesday , 28 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক কেড়ে নিলো ট্রাক্টর চালকের প্রাণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক্টরের ওপর বাঁশবোঝাই ট্রাক উল্টে পড়ে নিহত হয়েছেন ট্রাক্টরের চালক। মঙ্গলবার সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টর চালকের নাম লাভু ভূইয়া। তিনি সরিষা আটা গ্রামের মৃত নূর মোহাম্মদ ভূইয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ভূঞাপুর-সাগরদিঘী রোডে ধলাপাড়া সরিষাআটা এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এসময় ভূঞাপুর থেকে সাগরদিঘীগামী একটি দ্রুতগতির বাঁশ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের উপর উঠে উল্টে যায়। এতে চাপা পড়ে ট্রাক্টরে বসে থাকা চালক লাভু ভূইয়া ঘটনাস্থলেই মারা যান।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।