ঢাকাTuesday , 28 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে জুতার দোকানে আগুন, নিহত ৫

Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের এক দোতালা ভবনে আগুনে দগ্ধ হয়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
নিহতরা হলেন- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
এসময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।