ঢাকাSunday , 26 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণধর্ষণের শিকার তরুণীকে হাসপাতালে নিলেন রিকশাচালক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় এক তরুণী গণর্ধষণের শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কালেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করিয়েছেন এক রিকশাচালক।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া হাবিব ক্লিনিকের পেছনে ওই তরুণীকে ধর্ষণ করে দুই যুবক।
তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন। এসময় তাকে জোর করে ধরে নিয়ে যায় স্থানীয় আমিনুল ও হাবিব নামে দুই যুবক। তারা ওই তরুণীকে ধর্ষণ করে রাস্তার পাশে একটি ঝোঁপের মধ‌্যে ফেলে যায়। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রিকশাচালক মিজান। হঠাৎ তিনি গোঙানির শব্দ শুনে রিকশা থামান। এরপর ওই তরুণীকে উদ্ধার করেন। পরে এলাকার আরেক ব‌্যক্তির সহযোগিতায় মিজান রিকশা করে ওই তরুণীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই তরুণী এখন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) হয়েছেন।