ঢাকাWednesday , 22 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে পুড়িয়ে হত্যা : স্বামীর মৃত্যুদণ্ড

Link Copied!

বান্দরবান প্রতিনিধি : খাগড়াছড়িতে স্ত্রী কোহিনুর বেগমকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত‌্যার মামলায় স্বামী মো. শাহ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
বুধবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মো. শাহ আলমের বাড়ি দীঘিনালার রশিক নগর গ্রামে। তিনি ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর নিজ বাড়িতে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১ অক্টোবর কোহিনুর বেগম মারা যান।
এ ঘটনায় কোহিনুর বেগমের ছোট ভাই মো. আলম মিয়া বাদি হয়ে ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর জেলার দীঘিনালা থানায় মামলা করেন। একই বছরের ৯ ডিসেম্বর পুলিশ চার্জশিট দাখিল করেন। আদালত এ মামলায় ১৪ জনের সাক্ষ‌্যগ্রহণ করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ‌্যাডভোকেট বিধান কানুনগো।