ঢাকাMonday , 20 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাইয়ের হাতে ভাই খুন

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে জমির সীমানা বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
নিহত শাহরিয়ার মাহমুদ শামশুদ্দিন ওরফে শামু (২০) মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ার মৃত নুরু সামাদের ছেলে।
গ্রেপ্তাররা হলেন- শাহরিয়ার মাহমুদের ভাই মহিউদ্দিন সাগর, মঈনউদ্দিন মামুন ও জিয়া উদ্দিন খোকা।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক (ওসি) প্রভাষ বলেন, গোরকঘাটা সিকদার পাড়ায় শামুর সঙ্গে অপর ভাইদের পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে সোমবার সকালে শামুর সঙ্গে ভাইদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে শামুর অন্য ভাইয়েরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ভাইদের ছুরিকাঘাতে শামু আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের তিন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।