ঢাকাSunday , 19 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক কারবারি মো. লিটন শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি প্রনব কুমার সরকার। গ্রেপ্তার লিটন শিয়ালকোল বিলধলী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিলধলী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০০০ টাকা উদ্ধার করা হয়।
লিটনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।