ঢাকাSunday , 19 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা

Link Copied!

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামের ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা দিয়েছে নওগাঁ জেলা পুলিশ।
রোববার দুপুরে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে আতাইকুলা গণকবরের পাশে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বীরাঙ্গনা ও তাদের পরিবারের সদস্যদের হাতে সন্মাননা এবং শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, রাণীনগর থানার ওসি মো. জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় আতাইকুলা গ্রামে রাজাকারদের সহায়তায় পাক হানাদার বাহিনী আক্রমণ করে। তারা গ্রামের নিরীহ নারীদের ওপর পাশবিক নির্যাতন ও লুটপাট চালায়। তারা ব্রাশফায়ার চালিয়ে ৫২ জনকে হত্যা করে।
দীর্ঘ বছর অবহেলিত থাকার পর গত বছরের শেষের দিকে ওই গ্রামের ১০ রীরাঙ্গনা নারীর নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে স্বীকৃতি দেয়া হয়।