ঢাকাSunday , 19 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ

Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস‌্য।
রোববার ভোরে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পলাশবাড়ির হরিনাবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস‌্যরা। এ সময় তার ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার করা আসামিদের ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা।
হরিনাবাড়ি তদন্ত কেন্দ্রের ওসি রাকিব হাসান বলেন, আজ ভোরে হরিনাবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস‌্যরা একাধিক মামলার আসামি ফরহাদসহ কয়েকজনকে গ্রেপ্তার করতে যায়। ফরহাদকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তদের সংঘববদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই কৃষ্ণ চন্দ্রসহ তিন পুলিশ সদস‌্য আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে ফরহাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পুলিশি অভিযান অব্যাহত আছে।