ঢাকাSaturday , 18 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে মহানগরীর ডাশমারি সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- মো. ফাহিম (৪) ও মো. ফারহান (৪)। ফাহিমের বাবার নাম মাসুদ রানা। আর ফারহানের বাবার নাম মো. রানা। ফাহিম ও ফারহান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে এক শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তখন তাকে ধরতে আরেক শিশু পানিতে নামে। এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়।
এরপর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে ওসি জানান।